শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটে ৪১ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে জেলা পরিষদের ৪৯ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানালেন জাতিসংঘের মহাসচিব আ.লীগের সাবেক মেয়র আটক বাগেরহাটে বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা, মহাসড়ক অবরোধের চেষ্টা; নেতা তুলে নেওয়ার অভিযোগ জুমার খুতবায় নাশকতা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর চান্দগাঁওয়ে ২৬ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার অপরাধীর পরিচয় নয়, আইনের চোখে সবাই সমান: কয়ছর আহমেদ ১২ দিনে ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ, ৭৪ পরিবহনে আগুন শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদানে নতুন সময়সূচি, যা জানা গেল কাপাসিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা

ড্রাম ট্রাকচাপায় সাবেক সেনা সদস্য নিহত, চালক ও হেলপার আটক

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

লালমনিরহাটের আদিতমারীতে ড্রাম ট্রাকের চাপায় পিপলু মিয়া (সাবেক সেনা সদস্য) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা আমিনুল ইসলাম নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন। নিহত পিপলু মিয়া উপজেলার ভাদাই ইউনিয়নের কসালতলা গ্রামের সাত্তার মিয়ার ছেলে। এ ঘটনায় ড্রামট্রাক চালক ও হেলপারকে আটক করেছেন থানা পুলিশ। 

মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের আদিতমারী উপজেলার মমিনের গ্যারেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় পিপলু মিয়া ও আমিনুল ইসলাম মহাসড়ক দিয়ে আদিতমারী রেল স্টেশনের দিকে যাচ্ছিলেন। এ সময় বুড়িমারীগামী একটি ড্রাম ট্রাক তাদের ধাক্কা দিলে পিপলু মিয়া ট্রাকের নিচে চলে যান। পরে ট্রাকটির পেছনের চাকায় পিষ্ট হয়ে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক উপসহকারী মেডিকেল অফিসার আরিফুল ইসলাম জানান, পিপলু মিয়ার কোমরের নিচের অংশ থেঁতলে গিয়েছিল। হাসপাতালে আনার পর তাকে মৃত ঘোষণা করা হয়। এ ঘটনায় আহত আমিনুল ইসলাম গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আদিতমারী থানার ওসি নাজমুস সাকিব সজীব দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ড্রাম ট্রাকটি চালক ও তার সহযোগীসহ আটক করা হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102