শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটে ৪১ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে জেলা পরিষদের ৪৯ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানালেন জাতিসংঘের মহাসচিব আ.লীগের সাবেক মেয়র আটক বাগেরহাটে বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা, মহাসড়ক অবরোধের চেষ্টা; নেতা তুলে নেওয়ার অভিযোগ জুমার খুতবায় নাশকতা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর চান্দগাঁওয়ে ২৬ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার অপরাধীর পরিচয় নয়, আইনের চোখে সবাই সমান: কয়ছর আহমেদ ১২ দিনে ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ, ৭৪ পরিবহনে আগুন শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদানে নতুন সময়সূচি, যা জানা গেল কাপাসিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা

বাগেরহাটে বাবার মুক্তিযোদ্ধা গেজেট বাতিলের ৪ বছর পরও কোটায় পাওয়া মেয়ের চাকরিতে বহালের অভিযোগ

মো: তরিকুল মোল্লা, (ফকিরহাট বাগেরহাট সদর)প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

বাগেরহাটে এক ভূয়া মুক্তিযোদ্ধার বেসামরিক গেজেট বাতিল হওয়ার চার বছর পরও তার মেয়ের মুক্তিযোদ্ধা কোটায় পাওয়া সরকারি চাকরি বহাল থাকার অভিযোগ উঠেছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, মোড়লগঞ্জ উপজেলার চিংড়াখালী ইউনিয়নের জামুয়া গ্রামের বাসিন্দা
মোঃ আসাদুজ্জামান, পিতা হাকিম মোল্লা এর নামে প্রকাশিত বেসামরিক গেজেট নং- ৩১৮৫ বাতিল করা হয়েছে।

মুক্তিযুদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের গেজেট অধিশাখার স্মারক নং- ৪৮.০০.০০০০.০০৪.৩৭.০০১.২২.৫০৩, তারিখ: ১০/০৩/২০২২ এর প্রজ্ঞাপনমূলে এবং জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) এর ৭৮তম সভার অভিযুক্ত মো:আসাদুজ্জামান ভূয়া প্রমানিত হওয়ায় সিদ্ধান্ত মোতাবেক তার বেসামরিক গেজেটটি বাতিল করা হয়।অভিযুক্ত মো:আসাদুজ্জামান নিজেকে মুক্তিযোদ্ধা দাবি করে তার বেসামরিক গেজেট বাতিলের বিরুদ্ধে হাইকোর্টে একটি রিট দাখিল করলেও দীর্ঘ ৪বছরে কোন সুরাহা হয়নি,গেজেটটি প্রথম প্রকাশিত হয়েছিল ২৩-০৫-২০০৬ তারিখে, পৃষ্ঠা নং ৪৪৫০।

স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের অভিযোগ আসাদুজ্জামান মুক্তিযুদ্ধের সময় যুদ্ধে অংশগ্রহণ না করে পরবর্তীতে কৌশলে এবং টাকার বিনিময়ে মুক্তিযোদ্ধার তালিকায় নাম লেখায় এবং নিজেকে মুক্তিযোদ্ধা দাবি করে,পরবর্তীতে মোড়লগঞ্জ মুক্তিযোদ্ধা অফিসের সকল বীর মুক্তিযোদ্ধাদের সিদ্ধান্ত মোতাবেক তার বিরুদ্ধে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে অভিযোগ পাঠানো হয়, অভিযোগের ভিত্তিতে অধিকতর যাচাই-বাছাই করে সে ভূয়া প্রমানিত হলে তার বেসামরিক গেজেট বাতিল করা হয়,গেজেট বাতিল হওয়া ওই ব্যক্তির মেয়ে শিল্পী আক্তার (লাভনী) মুক্তিযোদ্ধা কোটায় সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছিলেন ২০০৯সালে এবং বর্তমানে তিনি বাগেরহাট সদর উপজেলার পোটাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত রয়েছেন।
বাবা ভূয়া প্রমানিন হয়ে গেজেট বাতিল হলেও মেয়ের চাকরির ক্ষেত্রে কোনো প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগকারীরা দাবি করেছেন।

এ বিষয়ে জানতে সংশ্লিষ্ট প্রাথমিক শিক্ষা অফিসের উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বলেন এবিষয়ে আমাদের ক্ছে কোন অভিযোগ আসেনি যেহুতু বিষয়টি এখন জানতে পারলাম পরবর্তীতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যাবস্তা গ্রহন করা হবে,
উক্ত বিষয়ে অভিযুক্ত শিক্ষকের বক্তব্য নেওয়ার চেষ্টা করলে নিতি কোন প্রকার বক্তব্য দিতে রাজি হয়নি,
মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই সংক্রান্ত বিধি অনুযায়ী গেজেট বাতিল হলে কোটায় পাওয়া সুবিধা বাতিলের বিষয়টি সংশ্লিষ্ট নিয়োগকারী কর্তৃপক্ষের এখতিয়ার।

এ বিষয়ে বাগেরহাট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা শিক্ষা কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ ও প্রয়োজনীয় তদন্ত দাবি করেছেন সচেতন মহল।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102