শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটে ৪১ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে জেলা পরিষদের ৪৯ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানালেন জাতিসংঘের মহাসচিব আ.লীগের সাবেক মেয়র আটক বাগেরহাটে বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা, মহাসড়ক অবরোধের চেষ্টা; নেতা তুলে নেওয়ার অভিযোগ জুমার খুতবায় নাশকতা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর চান্দগাঁওয়ে ২৬ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার অপরাধীর পরিচয় নয়, আইনের চোখে সবাই সমান: কয়ছর আহমেদ ১২ দিনে ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ, ৭৪ পরিবহনে আগুন শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদানে নতুন সময়সূচি, যা জানা গেল কাপাসিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা

বিএনপি নেতা ও ওয়ার্ড সচিবের বিরুদ্ধে দোকান ভাঙচুর-লুটপাটের অভিযোগ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রাস্তার পাশের অস্থায়ী দোকানপাট ভাঙচুর, মালামাল লুট ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতা ও সিটি করপোরেশনের এক ওয়ার্ড সচিবের বিরুদ্ধে। তবে অভিযুক্তদের দাবি, সিটি করপোরেশনের প্রশাসকের নির্দেশে রাস্তা দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের সানারপাড় সাহেবপাড়া মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ক্ষুদ্র ব্যবসায়ী আব্দুল খালেক ও শাহনাজ অভিযোগ করেন, বিএনপি নেতা ভেন্ডার ইকবাল ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ২ নম্বর ওয়ার্ড সচিব মেহেদীর নেতৃত্বে মুকতুল, অমিসহ ২০ থেকে ৩০ জনের একটি দল আকস্মিকভাবে বাজারে হামলা চালায়।

এ সময় হামলাকারীরা বাজারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে অস্থায়ী দোকানপাট ভাঙচুর করেন। পাশাপাশি দোকানের মালামাল লুট ও ব্যবসায়ীদের মোবাইল ফোন ছিনিয়ে নেন। পরে আগামী দুই দিনের মধ্যে দোকান সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়ে তারা চলে যান।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিএনপি নেতা ভেন্ডার ইকবাল লুটপাটের অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসকের নির্দেশে চলাচলের রাস্তার ওপর থাকা অবৈধ স্থাপনা সরিয়ে নিতে বলা হয়েছে। এর বাইরে কিছু ঘটেনি। তিনি একা যাননি, সেখানে ওয়ার্ড সচিবও উপস্থিত ছিলেন।

নাসিকের ২ নম্বর ওয়ার্ড সচিব মেহেদী বলেন, ‘সিটি করপোরেশনের প্রশাসক মহোদয়ের নির্দেশক্রমেই আমরা উচ্ছেদ অভিযানে গিয়েছিলাম। এর আগে এলাকায় মাইকিং করে এবং বারবার অনুরোধ করেও অবৈধ দোকানগুলো সরানো যায়নি। জনস্বার্থে আগামীকাল আসরের নামাজের পর পুনরায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।’

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102