শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটে ৪১ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে জেলা পরিষদের ৪৯ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানালেন জাতিসংঘের মহাসচিব আ.লীগের সাবেক মেয়র আটক বাগেরহাটে বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা, মহাসড়ক অবরোধের চেষ্টা; নেতা তুলে নেওয়ার অভিযোগ জুমার খুতবায় নাশকতা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর চান্দগাঁওয়ে ২৬ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার অপরাধীর পরিচয় নয়, আইনের চোখে সবাই সমান: কয়ছর আহমেদ ১২ দিনে ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ, ৭৪ পরিবহনে আগুন শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদানে নতুন সময়সূচি, যা জানা গেল কাপাসিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা

গোপালগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে ৪৫৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৮

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ডাকা ধর্মঘটকে কেন্দ্র করে গোপালগঞ্জে সংঘটিত সহিংসতার ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে ৪৫৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

মামলায় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ সহযোগী সংগঠনের ১৫৩ জন নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ৩০০ জনকে। এ ঘটনায় এখন পর্যন্ত আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১১ নভেম্বর) রাতে গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) জালাল উদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে সদর থানার পরিদর্শক (তদন্ত) সিরাজুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গ্রেপ্তার আটজনকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১০ নভেম্বর) ছাত্রলীগের ডাকা দেশব্যাপী ছাত্র ধর্মঘটকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় অবস্থান নেন। এ সময় লগি-বৈঠা, ঢাল-সড়কি ও দেশীয় অস্ত্র নিয়ে শহরের লঞ্চঘাট, বিসিক ব্রিজ, এলজিইডি মোড়, মান্দারতলা, বেদগ্রাম বিশ্বরোড, পল্লীবিদ্যুৎ মোড়সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন। টায়ার জ্বালিয়ে যান চলাচলে বাধা সৃষ্টি করা হয়।

এজাহারে আরও বলা হয়, এ সময় কভার্ড ভ্যান, বাস ও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর চালানো হয়। ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ অংশসহ গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের বিভিন্ন স্থানে গাছ কেটে ফেলে ও টায়ার জ্বালিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। এতে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন এবং জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মামলার অভিযোগে আরও উল্লেখ করা হয়, এর আগে সোমবার (৯ নভেম্বর) রাতে শহরের জেলা স্কুলের প্রধান ফটক, সরকারি মহিলা কলেজের দেয়াল, পাসপোর্ট অফিসের দেয়াল এবং সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ফটকে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। একই রাতে বেদগ্রাম এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ ও বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102