শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন

যশোর কারাগারে ভারতীয় নাগরিকের মৃত্যু

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দি ভারতীয় নাগরিক বাছুল মাঝির (৫৩) মৃত্যু হয়েছে। 

শুক্রবার (৯ অক্টোবর) ভোরে বুকে ব্যথা অনুভবের পর হঠাৎ অচেতন হয়ে পড়লে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত না আসা পর্যন্ত তার মরদেহ হাসপাতালের মর্গে সংরক্ষিত থাকবে।

কারা কর্তৃপক্ষের চিঠি অনুযায়ী, বাছুল মাঝি দীর্ঘদিন ধরে সিজোফ্রেনিয়ায় আক্রান্ত ছিলেন। তিনি কারা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার ভোরে বুকে ব্যথা অনুভবের পর হঠাৎ অচেতন হয়ে পড়লে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, বাছুল মাঝিকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল। পরে তার মরদেহ মর্গে পাঠানো হয়।

যশোর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আব্দুর রহিম জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত না পাওয়া পর্যন্ত ভারতীয় বন্দি বাছুল মাঝির মরদেহ হাসপাতালের মর্গে সংরক্ষণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তিনি একটি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102