শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন

শিবালয়ে ২৫ কেজি মা ইলিশ জব্দ, এতিমখানায় বিতরণ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

মা ইলিশের প্রজনন সুরক্ষা নিশ্চিত করতে সরকারঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞার দ্বিতীয় দিনে মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া আড়তে অভিযান পরিচালিত হয়েছে। 

শুক্রবার (৯ অক্টোবর) ভোর থেকে সকাল পর্যন্ত চলা এই অভিযানে বিক্রির উদ্দেশে মজুত রাখা প্রায় ২৫ কেজি মা ইলিশ জব্দ করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা সাথী রানী নিয়োগীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। তবে অভিযানের সময় সংশ্লিষ্ট কাউকে আটক কিংবা জরিমানা করা সম্ভব হয়নি।

গত ৮ অক্টোবর থেকে আগামী ২২ দিনের জন্য দেশব্যাপী ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশ মাছ ধরা, পরিবহন, মজুত, বাজারজাতকরণ ও বিক্রির ওপর নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে।

অভিযান শেষে জব্দকৃত ইলিশ স্থানীয় তিনটি এতিমখানার শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন উপজেলা মৎস্য কর্মকর্তা সাথী রানী নিয়োগী।

তিনি জানান, মা ইলিশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102