শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটে ৪১ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে জেলা পরিষদের ৪৯ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানালেন জাতিসংঘের মহাসচিব আ.লীগের সাবেক মেয়র আটক বাগেরহাটে বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা, মহাসড়ক অবরোধের চেষ্টা; নেতা তুলে নেওয়ার অভিযোগ জুমার খুতবায় নাশকতা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর চান্দগাঁওয়ে ২৬ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার অপরাধীর পরিচয় নয়, আইনের চোখে সবাই সমান: কয়ছর আহমেদ ১২ দিনে ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ, ৭৪ পরিবহনে আগুন শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদানে নতুন সময়সূচি, যা জানা গেল কাপাসিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা

নভেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা তিন দিনের ছুটি

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

নভেম্বরের শুরুতেই টানা তিন দিনের ছুটি পেতে পারেন দেশের স্কুল, কলেজ ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। সাপ্তাহিক ছুটির সঙ্গে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং শ্যামাপূজা মিলিয়ে এ ছুটির সম্ভাবনা তৈরি হয়েছে। তবে প্রতিষ্ঠানভেদে ছুটি কার্যকর হওয়ার বিষয়টি নির্ভর করবে সংশ্লিষ্ট ছুটির তালিকার ওপর।

২০২৬ সালের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রকাশিত ছুটির তালিকা অনুযায়ী, আগামী ৭ নভেম্বর শনিবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হবে। এর পরদিন ৮ নভেম্বর রোববার হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব শ্যামাপূজা। এর আগে ৬ নভেম্বর শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় সব মিলিয়ে সরকারি ও বেসরকারি স্কুল-কলেজ এবং প্রাথমিক বিদ্যালয়ে টানা তিন দিনের ছুটির সম্ভাবনা রয়েছে।

বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে ছুটির নিয়ম ভিন্ন হতে পারে। কারণ, বিশ্ববিদ্যালয়গুলো নিজস্ব শিক্ষাপঞ্জি অনুযায়ী ছুটি নির্ধারণ করে। ফলে দেশের সব বিশ্ববিদ্যালয়ে একই সময়ে টানা তিন দিনের ছুটি থাকবে কি না, তা নির্ভর করবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নির্ধারিত ছুটির তালিকার ওপর।

অন্যদিকে, কারিগরি ও মাদরাসা শিক্ষা অধিদপ্তরের প্রকাশিত ছুটির তালিকায় শ্যামাপূজার ছুটির উল্লেখ নেই। এ কারণে মাদরাসার শিক্ষার্থীদের জন্য এ ছুটি কার্যকর হবে কি না, তা নিশ্চিত নয়। কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রেও সংশ্লিষ্ট অধিদপ্তরের প্রকাশিত ছুটির তালিকা অনুসরণ করতে হবে।

তাই নভেম্বরের শুরুতে টানা তিন দিনের ছুটি পাওয়ার বিষয়ে নিশ্চিত হতে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির তালিকা দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102