বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম :
বাগেরহাটে ৪১ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে জেলা পরিষদের ৪৯ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানালেন জাতিসংঘের মহাসচিব আ.লীগের সাবেক মেয়র আটক বাগেরহাটে বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা, মহাসড়ক অবরোধের চেষ্টা; নেতা তুলে নেওয়ার অভিযোগ জুমার খুতবায় নাশকতা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর চান্দগাঁওয়ে ২৬ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার অপরাধীর পরিচয় নয়, আইনের চোখে সবাই সমান: কয়ছর আহমেদ ১২ দিনে ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ, ৭৪ পরিবহনে আগুন শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদানে নতুন সময়সূচি, যা জানা গেল কাপাসিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা

৪র্থ দিনের মতো শেকৃবি শিক্ষার্থীদের আন্দোলন, সড়ক অবরোধ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

রাজধানীর আগারগাঁওয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) পুরোনো বাণিজ্য মেলার মাঠ পুনরুদ্ধারের দাবিতে টানা চতুর্থ দিনের মতো আন্দোলন করেছেন শিক্ষার্থীরা। কর্মসূচির অংশ হিসেবে রোববার (১ নভেম্বর) চীন মৈত্রী সিগন্যাল অবরোধ করেন তারা।

দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বের হন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেট দিয়ে বের হয়ে পুরোনো বাণিজ্য মেলার মাঠ প্রদক্ষিণ করে চীন মৈত্রী সিগন্যালে গিয়ে অবস্থান নেন তারা। এ সময় প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

পরে মিছিল নিয়ে বিজয় সরণি-মিরপুর মহাসড়ক প্রদক্ষিণ করে গণপূর্ত কমপ্লেক্সের সামনে গিয়ে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। এরপর বিশ্ববিদ্যালয়ের প্রথম গেট দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেন তারা। এ সময় বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের স্লোগান দিতে শোনা যায়, ‘ফ্যাসিবাদের আমলাতন্ত্র, নিপাত যাক, নিপাত যাক’, ‘অ্যাকশন টু অ্যাকশন, শেকৃবির অ্যাকশন’, ‘ঢাকা ছাড়, ঢাকা ছাড়, ঢাকা কি তোর বাপ-দাদার?’, ‘প্রজাপতি কোথায় যাবে, মাঠ যখন হারিয়ে যাবে’, ‘জ্বালুরে যা, আগুন’, ‘আমলাতন্ত্রের গদিতে আগুন জ্বালো’ এবং ‘আমার ক্যাম্পাস আমার থাক, আমলা-সচিব বাইরে থাক’।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102