শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটে ৪১ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে জেলা পরিষদের ৪৯ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানালেন জাতিসংঘের মহাসচিব আ.লীগের সাবেক মেয়র আটক বাগেরহাটে বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা, মহাসড়ক অবরোধের চেষ্টা; নেতা তুলে নেওয়ার অভিযোগ জুমার খুতবায় নাশকতা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর চান্দগাঁওয়ে ২৬ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার অপরাধীর পরিচয় নয়, আইনের চোখে সবাই সমান: কয়ছর আহমেদ ১২ দিনে ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ, ৭৪ পরিবহনে আগুন শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদানে নতুন সময়সূচি, যা জানা গেল কাপাসিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা

গবেষণা মাঠ ফেরত না পাওয়া পর্যন্ত সব পরীক্ষা বর্জনের ঘোষণা শেকৃবি শিক্ষার্থীদের

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) পুরোনো গবেষণা মাঠ পুনরুদ্ধারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের সব পর্যায়ের পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে প্রতিদিন সকাল ১১টা পর্যন্ত রুটিন অনুযায়ী ল্যাব ও তত্ত্বীয় ক্লাসে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। তবে সকাল ১১টার পর কোনো ক্লাসে অংশ নেবেন না শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষকদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভা শেষে শিক্ষার্থীরা এসব কর্মসূচি ঘোষণা করেন।

শিক্ষার্থীদের ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব গবেষণা মাঠ ফিরে না পাওয়া পর্যন্ত সব পর্যায়ের পরীক্ষা বর্জন অব্যাহত থাকবে। এ ছাড়া নিয়মিত রুটিন অনুযায়ী সকাল ১১টা পর্যন্ত ল্যাব ও তত্ত্বীয় ক্লাসে অংশ নেবেন তাঁরা। এরপর আর কোনো ক্লাসে অংশ নেবেন না।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের নিজস্ব জমি পুনরুদ্ধারে দ্রুত আইনি প্রক্রিয়া গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষার্থীরা।

এ বিষয়ে শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করলে কয়েকজন শিক্ষার্থী জানান, গবেষণা মাঠ বিশ্ববিদ্যালয়ের কাছে ফিরিয়ে না দেওয়া পর্যন্ত তাঁদের এ কর্মসূচি অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102