শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটে ৪১ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে জেলা পরিষদের ৪৯ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানালেন জাতিসংঘের মহাসচিব আ.লীগের সাবেক মেয়র আটক বাগেরহাটে বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা, মহাসড়ক অবরোধের চেষ্টা; নেতা তুলে নেওয়ার অভিযোগ জুমার খুতবায় নাশকতা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর চান্দগাঁওয়ে ২৬ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার অপরাধীর পরিচয় নয়, আইনের চোখে সবাই সমান: কয়ছর আহমেদ ১২ দিনে ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ, ৭৪ পরিবহনে আগুন শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদানে নতুন সময়সূচি, যা জানা গেল কাপাসিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা

‘পান খেয়ে মাথা ঘুরছে’, গভীর রাতে বাকৃবিতে যুবক-তরুণী আটক

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

পান খাওয়ার কারণে মাথা ঘুরছিল বলে দাবি করলেও নেশাগ্রস্ত অবস্থায় অসংলগ্ন কথাবার্তা ও অস্বাভাবিক আচরণের অভিযোগে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাস থেকে এক যুবক ও তার সঙ্গে থাকা এক তরুণীকে আটক করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী।

মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য আতিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

সোববার রাতে বিশ্ববিদ্যালয়ের আমবাগানসংলগ্ন এলাকায় একটি অটোরিকশায় অবস্থানকালে তাদের আচরণ ও পরিচয় নিয়ে সন্দেহ হলে ছাত্রদলের নেতাকর্মীরা তাদের আটক করেন। পরে তাদের বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখায় হস্তান্তর করা হয়। সেখানে পরিচয় যাচাই ও প্রয়োজনীয় তথ্য সংগ্রহের পর লিখিত মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য আতিকুল ইসলাম জানান, ‘গভীর রাতে আমবাগান এলাকায় একটি অটোরিকশায় এক যুবক ও তরুণীকে অবস্থান করতে দেখি আমরা। তাদের পরিচয় ও সেখানে অবস্থানের কারণ জানতে চাইলে যুবকের কথাবার্তায় অসংলগ্নতা এবং আচরণে অস্বাভাবিকতা লক্ষ করা যায়। এতে তিনি নেশাগ্রস্ত কি না, তা নিয়ে সন্দেহ তৈরি হয়। তবে ওই যুবক জানান, পান খাওয়ার কারণে তার মাথা ঘুরছিল।’

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য মেহেদী বলেন, ‘যুবকের সঙ্গে থাকা তরুণীর পরিচয় ও তাদের দেওয়া কিছু তথ্য নিয়ে বিভ্রান্তি তৈরি হয়। একপর্যায়ে তরুণীকে একজনের মেয়ে হিসেবে পরিচয় দেওয়া হলেও সংশ্লিষ্ট আরেক ব্যক্তি তাকে অটোরিকশায় দেখেননি বলে দাবি করেন। এতে তাদের প্রকৃত পরিচয় ও গভীর রাতে ক্যাম্পাসে অবস্থানের কারণ নিয়ে সন্দেহ আরও বাড়ে।’

ছাত্রদলের নেতাকর্মীরা আরো বলেন, গভীর রাতে ক্যাম্পাসের নির্জন এলাকায় অপরিচিত ব্যক্তিদের অবস্থান এবং তাদের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় বিষয়টি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখাকে জানানো হয়। পরে ওই যুবক ও তরুণীকে নিরাপত্তা শাখায় নেওয়া হলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তাদের পরিচয়পত্র ও প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে যাচাই-বাছাই করেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ বদিউজ্জামান খান বলেন, ‘গভীর রাতে এক যুবক ও এক নারী অটোরিকশায় করে ক্যাম্পাসে এসেছিলেন। তারা নিজেদের স্বামী-স্ত্রী বলে পরিচয় দেন। পরে তাদের পরিচয়পত্র যাচাই ও প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হয়। প্রাথমিকভাবে তারা বিবাহিত বলে ধারণা পাওয়া গেলেও বিষয়টি পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি।’

তিনি আরও বলেন, ‘তাদের কাছ থেকে লিখিত বক্তব্য ও মুচলেকা নেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে বলে সতর্ক করে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।’

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102