বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদী টেক্সটাইল কলেজে তালা, অবরুদ্ধ অধ্যক্ষসহ শিক্ষক-কর্মকর্তারা বর্জ্য ব্যবস্থাপনায় সবাইকে ছাড়িয়ে সেরা রাজশাহী সিটি করপোরেশন হোসেনপুরে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য আটক ধর্মপাশায় দোকানে আগুন, ক্ষতি দেড় লাখ টাকার বেশি গৌরীপুরে ইটভাটায় চিমনি গুঁড়িয়ে দিলো ভ্রাম্যমান আদালত এমআইএসটির গ্র্যাজুয়েশন সেরিমনি, উদ্বোধন হলো নবনির্মিত স্পোর্টস কমপ্লেক্স রাতের আঁধারে ভুট্টাক্ষেতের গাছ উপড়ে ফেলল দুর্বৃত্তরা শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত, আহত ৩ তিন বছরেও কোটি টাকার শান্তিনিবাসে ঠাঁই হয়নি প্রবীণদের গৌরীপুরে ছুরিকাঘাতে তরুণের নিহতের ঘটনায় আটক ১

বিএনপিতে ফিরতে পারেন যেসব বহিষ্কৃত এমপি ও নেতা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বিএনপি থেকে বহিষ্কৃত হয়েছিলেন তিন শতাধিক নেতাকর্মী। তাদের মধ্যে সাতজন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এবার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে এসব নেতাকে দলে ফিরিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে বিএনপি। দলীয় বিভক্তি কমিয়ে সাংগঠনিক ঐক্য ফিরিয়ে আনতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

দলীয় সূত্রে জানা গেছে, বহিষ্কৃত নেতাদের মধ্যে যারা দলে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন, তাদের আবেদন বিবেচনা করা হচ্ছে। বিশেষ করে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে বিজয়ী হওয়া সাত নেতার দলে ফেরার বিষয়টি আলোচনায় রয়েছে।

এই সাত নেতা হলেন— ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের ব্যারিস্টার রুমিন ফারহানা, টাঙ্গাইল-৩ আসনের লুৎফর রহমান খান আজাদ, কিশোরগঞ্জ-৫ আসনের শেখ মজিবুর রহমান ইকবাল, চাঁদপুর-৪ আসনের আব্দুল হান্নান, কুমিল্লা-৭ আসনের আতিকুল আলম শাওন, ময়মনসিংহ-১ আসনের সালমান ওমর রুবেল এবং দিনাজপুর-৫ আসনের এ জেড এম রেজওয়ানুল হক।

এ ছাড়া বহিষ্কারাদেশ প্রত্যাহারের সম্ভাব্য তালিকায় রয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নিরব, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, বিএনপির সাবেক সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, নির্বাহী কমিটির সাবেক সদস্য ও পটুয়াখালী-৩ আসনের হাসান মামুন, মোহাম্মদ শাহ আলম, মুহাম্মদ গিয়াস উদ্দিন, জাকারিয়া পিন্টু, ডা. শহীদুল আলম, আব্দুস সোবহান, অধ্যাপক মো. রেজাউল করিম, নাসিরুল হক সাবু, শেখ সুজাত মিয়া, এম এ হান্নান, কাজী মফিজুর রহমান ও মোহাম্মদ আলী।

তালিকায় আরও রয়েছেন যশোরের মনিরামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহীদ মো. ইকবাল হোসেন, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, যুবদলের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক তরুণ দে, সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি মামুনুর রশীদ (চাকসু মামুন), দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আ ন ম বজলুর রশিদ, সৈয়দপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াদ আরাফান সরকার রানা, মহাদেবপুর উপজেলা বিএনপির সদস্য পারভেজ আরেফিন সিদ্দিকী জনি, নাটোর জেলা বিএনপির সদস্য ডা. ইয়াসির আরশাদ রাজন, নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দাউদার মাহমুদ, পুঠিয়া উপজেলা বিএনপির সদস্য ইসফা খাইরুল হক শিমুল, লন্ডন জিয়া পরিষদের সহসভাপতি ব্যারিস্টার রেজাউল করিম এবং ঢাকা-১৪ আসনে নির্বাচনে অংশ নেওয়া এস এ সিদ্দিক সাজু।

সম্ভাব্য তালিকায় আরও আছেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান হাবলু মোল্লা, বাগেরহাট জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার মাসুদ, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য মোহাম্মদ দুলাল হোসেন ও মো. আতাউর রহমান খান আঙ্গুর, নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি মো. জামাল আহমেদ চৌধুরী, মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্যসচিব মো. মহিউদ্দিন ও সদস্য মো. মুমিন আলী এবং কিশোরগঞ্জ সদর থানা বিএনপির সদস্য রেজাউল করিম চুন্নু।

এ ছাড়া রয়েছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ বি সিদ্দিকুর রহমান, ভালুকা উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মো. মোর্শেদ আলম, নেত্রকোনার কেন্দুয়া উপজেলা বিএনপির সদস্য মো. দেলোয়ার হোসেন ভূঁইয়া, মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লাভলু সিদ্দিকী, শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কামাল জামাল নুরউদ্দিন মোল্লা এবং মাদারীপুর জেলা বিএনপির সদস্য মিল্টন বৈদ্য।

গোপালগঞ্জ জেলা বিএনপির সদস্য এম এস খান মঞ্জু ও সিরাজুল ইসলাম সিরাজ, অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি আনোয়ার হোসেন ও দেওয়ান জয়নুল জাকেরীন, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মহসিন মিয়া মধু, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট কামরুজ্জামান মামুন এবং সদস্য কৃষিবিদ সাইদুজ্জামান কামালের নামও আলোচনায় রয়েছে।

কুমিল্লার চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি আতিকুল আলম শাওন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলী চেয়ারম্যান, সাবেক সদস্য অ্যাডভোকেট মিজানুল হক চৌধুরী এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শফিকুল ইসলাম রাহীর নামও রয়েছে সম্ভাব্য তালিকায়।

বহিষ্কৃত কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, তাদের কেউ কেউ ইতিমধ্যে দলে ফেরার আবেদন করেছেন। আবার অনেকে কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন। দলের পক্ষ থেকে ইতিবাচক ইঙ্গিত পেলে তারাও আবেদন করবেন।

তাদের ভাষ্য, নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার সিদ্ধান্ত তারা তৎকালীন পরিস্থিতি বিবেচনা করেই নিয়েছিলেন। এখন দলে ফেরার আবেদন করলে নানা ধরনের সমালোচনার মুখে পড়তে হতে পারে। তাদের মতে, আবেদন প্রক্রিয়াটি মূলত আনুষ্ঠানিকতা। কেন্দ্রীয় নেতৃত্ব চাইলে যেকোনো সময় বহিষ্কারাদেশ প্রত্যাহার করতে পারে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় যারা বহিষ্কৃত হয়েছিলেন, তাদের প্রায় সবাই ভুল স্বীকার করে দলে ফেরার আবেদন করেছেন।

তিনি বলেন, সব আবেদনের ধরন ও প্রেক্ষাপট এক রকম নয়। স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় যাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা প্রয়োজন এবং যাদের অপরাধ তুলনামূলক কম গুরুতর, তাদের আবেদন গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এ বিষয়গুলো বিবেচনা করছেন।

দলীয় সূত্রের ভাষ্য, নির্বাচনের সময় তৈরি হওয়া বিভক্তি কাটিয়ে নেতাকর্মীদের আবারও সাংগঠনিক কাঠামোর মধ্যে ফিরিয়ে আনাই এ উদ্যোগের লক্ষ্য। তবে শেষ পর্যন্ত কারা দলে ফিরবেন, তা নির্ভর করছে কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তের ওপর।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102