বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী টেক্সটাইল কলেজে তালা, অবরুদ্ধ অধ্যক্ষসহ শিক্ষক-কর্মকর্তারা বর্জ্য ব্যবস্থাপনায় সবাইকে ছাড়িয়ে সেরা রাজশাহী সিটি করপোরেশন হোসেনপুরে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য আটক ধর্মপাশায় দোকানে আগুন, ক্ষতি দেড় লাখ টাকার বেশি গৌরীপুরে ইটভাটায় চিমনি গুঁড়িয়ে দিলো ভ্রাম্যমান আদালত এমআইএসটির গ্র্যাজুয়েশন সেরিমনি, উদ্বোধন হলো নবনির্মিত স্পোর্টস কমপ্লেক্স রাতের আঁধারে ভুট্টাক্ষেতের গাছ উপড়ে ফেলল দুর্বৃত্তরা শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত, আহত ৩ তিন বছরেও কোটি টাকার শান্তিনিবাসে ঠাঁই হয়নি প্রবীণদের গৌরীপুরে ছুরিকাঘাতে তরুণের নিহতের ঘটনায় আটক ১

বোরহানউদ্দিন পৌরসভার সামনে চকলেট বোমা বিস্ফোরণ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

ভোলার বোরহানউদ্দিন পৌরসভার সামনে চকলেট বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সিসিটিভি ফুটেজসহ প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার (২৩ নভেম্বর) রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটের দিকে বোরহানউদ্দিন পৌরসভার সামনে চকলেট বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে রাত আনুমানিক ৩টা ৪৫ মিনিটে বোরহানউদ্দিন থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে সকালে পুলিশ পুনরায় ঘটনাস্থলে গিয়ে সিসিটিভি ফুটেজ ও সংশ্লিষ্ট আলামত সংগ্রহ করে। এ ঘটনায় মাস্ক পরিহিত তিন ব্যক্তি জড়িত থাকতে পারেন বলে পুলিশ সূত্রে জানা গেছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে জানতে চাইলে পৌরসভার সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, ঘটনার ১০ থেকে ১৫ মিনিটের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে আসে। পরে সকালে পুনরায় এসে সিসিটিভি ফুটেজসহ প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে নিয়ে যায়। ফুটেজ বিশ্লেষণ করে কাউকে শনাক্ত করা হয়েছে কি না, সে বিষয়ে পুলিশ এখনো তাদের কিছু জানায়নি।

আইনি পদক্ষেপ বা মামলা প্রসঙ্গে ওই কর্মকর্তা বলেন, বিষয়টি স্থানীয় পুলিশ প্রশাসনকে মৌখিকভাবে জানানো হয়েছে। আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানানোর প্রক্রিয়াও চলছে। বর্তমানে পুরো বিষয়টি পুলিশের তদন্তাধীন রয়েছে।

এ বিষয়ে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রব আলী জানান, ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেখান থেকে সিসিটিভি ফুটেজসহ প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে। ফুটেজ বিশ্লেষণ করে ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102