বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদী টেক্সটাইল কলেজে তালা, অবরুদ্ধ অধ্যক্ষসহ শিক্ষক-কর্মকর্তারা বর্জ্য ব্যবস্থাপনায় সবাইকে ছাড়িয়ে সেরা রাজশাহী সিটি করপোরেশন হোসেনপুরে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য আটক ধর্মপাশায় দোকানে আগুন, ক্ষতি দেড় লাখ টাকার বেশি গৌরীপুরে ইটভাটায় চিমনি গুঁড়িয়ে দিলো ভ্রাম্যমান আদালত এমআইএসটির গ্র্যাজুয়েশন সেরিমনি, উদ্বোধন হলো নবনির্মিত স্পোর্টস কমপ্লেক্স রাতের আঁধারে ভুট্টাক্ষেতের গাছ উপড়ে ফেলল দুর্বৃত্তরা শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত, আহত ৩ তিন বছরেও কোটি টাকার শান্তিনিবাসে ঠাঁই হয়নি প্রবীণদের গৌরীপুরে ছুরিকাঘাতে তরুণের নিহতের ঘটনায় আটক ১

জনগণের ভালোবাসায় সব ষড়যন্ত্র রুখে দেবে বিএনপি : সমাজকল্যাণমন্ত্রী

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, জনগণের ভালোবাসা নিয়েই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এত দূর এগিয়েছে। জনগণকে সঙ্গে নিয়ে সব ধরনের অন্যায়, অবিচার ও দেশবিরোধী ষড়যন্ত্র রুখে দেওয়া হবে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর দেড়টার দিকে আগামী ২ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের কুষ্টিয়া সফর উপলক্ষে জনসভাস্থল শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, কারা অগ্নিসংযোগ করছে, কারা সংসদ সদস্যদের বাড়িতে আগুন দিচ্ছে, কারা মানুষকে ছুরিকাঘাত করছে এবং কারা লাশের রাজনীতি করছে, তা ইতিহাসই বলে দেবে। হাসপাতাল, ধর্মীয় প্রতিষ্ঠান ও ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগের ইতিহাস নিষিদ্ধ ঘোষিত দলের রয়েছে। ১৯৭২ সাল থেকেই তারা এ ধরনের কর্মকাণ্ড করে আসছে।

তিনি বলেন, ২০২৪ সালের জুলাই আন্দোলনে মানুষের ওপর গুলি চালিয়ে ১ হাজার ৪০০ জনকে হত্যা করা হয়েছে। প্রায় ৩০ হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করেছেন। এ ছাড়া দীর্ঘ ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলনে হাজার হাজার নেতাকর্মী গুমের শিকার হয়েছেন।

ডা. জাহিদ হোসেন আরও বলেন, তারা আবারও পুরোনো কায়দায় গায়ের জোরে কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা প্রতিষ্ঠা এবং নিজেদের মতামত মানুষের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে।

তিনি বলেন, ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে জনগণ যেভাবে জবাব দিয়েছে, আগামী দিনেও একইভাবে গণতন্ত্র রক্ষা ও দেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে সচেষ্ট থাকবে। এ দেশের মানুষ গণতন্ত্র কীভাবে রক্ষা করতে হয়, তা জানে। দেশের ভবিষ্যৎ নির্ধারণে এ দেশের মানুষ অতীতেও ভুল সিদ্ধান্ত নেয়নি।

মন্ত্রী বলেন, যারা দিবাস্বপ্ন দেখছে এবং আসামি ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত হয়েও বিভিন্ন ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড চালাচ্ছে, তাদের কীভাবে প্রতিহত করতে হয়, তা এ দেশের মানুষ জানে।

এ সময় পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন, জেলা প্রশাসক মো. তৌহিদ বিন হাসান, কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহবার উদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ, সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকারসহ প্রশাসনের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102