বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী টেক্সটাইল কলেজে তালা, অবরুদ্ধ অধ্যক্ষসহ শিক্ষক-কর্মকর্তারা বর্জ্য ব্যবস্থাপনায় সবাইকে ছাড়িয়ে সেরা রাজশাহী সিটি করপোরেশন হোসেনপুরে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য আটক ধর্মপাশায় দোকানে আগুন, ক্ষতি দেড় লাখ টাকার বেশি গৌরীপুরে ইটভাটায় চিমনি গুঁড়িয়ে দিলো ভ্রাম্যমান আদালত এমআইএসটির গ্র্যাজুয়েশন সেরিমনি, উদ্বোধন হলো নবনির্মিত স্পোর্টস কমপ্লেক্স রাতের আঁধারে ভুট্টাক্ষেতের গাছ উপড়ে ফেলল দুর্বৃত্তরা শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত, আহত ৩ তিন বছরেও কোটি টাকার শান্তিনিবাসে ঠাঁই হয়নি প্রবীণদের গৌরীপুরে ছুরিকাঘাতে তরুণের নিহতের ঘটনায় আটক ১

দুপচাঁচিয়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় পাঁচ ফার্মেসিকে জরিমানা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় হাসপাতাল গেট এলাকায় ফার্মেসিতে অভিযান চালিয়ে পাঁচ প্রতিষ্ঠানকে মোট ৮২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৪ নভেম্বর) দুপুরে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম।

অভিযানকালে ফার্মেসিগুলোতে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, অ্যান্টিবায়োটিক বিক্রির রেজিস্টার না থাকা, ওষুধ সংরক্ষণের ক্ষেত্রে নির্ধারিত তাপমাত্রা বজায় না রাখা, ভারতীয় ওষুধ রাখা এবং ড্রাগ লাইসেন্স না থাকাসহ বিভিন্ন অনিয়ম পাওয়া যায়।

এসব অপরাধে তমা ফার্মেসিকে ৮ হাজার, মাহির ফার্মেসিকে ৪ হাজার, তোতা ফার্মেসিকে ৩০ হাজার, রিপন ফার্মেসিকে ৫ হাজার এবং মৌসুমি ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে উপস্থিত ছিলেন জেলা ড্রাগ সুপারভাইজার জেসমিন বেগম, দুপচাঁচিয়া উপজেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক শাহিনুর রহমানসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102