বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদী টেক্সটাইল কলেজে তালা, অবরুদ্ধ অধ্যক্ষসহ শিক্ষক-কর্মকর্তারা বর্জ্য ব্যবস্থাপনায় সবাইকে ছাড়িয়ে সেরা রাজশাহী সিটি করপোরেশন হোসেনপুরে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য আটক ধর্মপাশায় দোকানে আগুন, ক্ষতি দেড় লাখ টাকার বেশি গৌরীপুরে ইটভাটায় চিমনি গুঁড়িয়ে দিলো ভ্রাম্যমান আদালত এমআইএসটির গ্র্যাজুয়েশন সেরিমনি, উদ্বোধন হলো নবনির্মিত স্পোর্টস কমপ্লেক্স রাতের আঁধারে ভুট্টাক্ষেতের গাছ উপড়ে ফেলল দুর্বৃত্তরা শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত, আহত ৩ তিন বছরেও কোটি টাকার শান্তিনিবাসে ঠাঁই হয়নি প্রবীণদের গৌরীপুরে ছুরিকাঘাতে তরুণের নিহতের ঘটনায় আটক ১

বদলগাছীতে ৪১০০ কৃষক পাচ্ছেন সরিষা চাষের প্রণোদনা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

নওগাঁর বদলগাছীতে রবি মৌসুমে সরিষার আবাদ ও উৎপাদন বাড়াতে ৪ হাজার ১০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনা মূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় এসব কৃষককে কৃষি উপকরণ দেওয়া হয়।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মসূচির উদ্বোধন করেন নওগাঁ ৩ আসনের সংসদ সদস্য মো ফজলে হুদা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ২০২৬-২৭ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় প্রত্যেক কৃষক এক বিঘা জমিতে সরিষা চাষের জন্য এক কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার পাবেন। পর্যায়ক্রমে ১০ জন করে কৃষকের গ্রুপের মাধ্যমে মোট ৪ হাজার ১০০ কৃষকের মধ্যে এসব কৃষি উপকরণ বিতরণ করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশরাত জাহান ছনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদা।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ফজলে হুদা বলেন, দেশের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে কৃষি উপকরণ কেনাবেচার নীতিমালা তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে। অনেক দরিদ্র কৃষকের জমির পরিমাণ কম হওয়ায় তাদের অল্প পরিমাণ সার প্রয়োজন হয়। কিন্তু বাজারে পাঁচ বা ১০ কেজির মতো কম পরিমাণে সার কেনা অনেক সময় কঠিন হয়ে পড়ে। এ সমস্যা সমাধানে পাঁচ, ১০ ও ১৫ কেজিসহ বিভিন্ন পরিমাণে সার বিক্রির ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন বদলগাছী কৃষি সম্প্রসারণ অধিদফতরের কর্মকর্তা কৃষিবিদ মেহেদী হাসান,প্রাণীসম্পদ অফিসার ডা. রিপা রানী,বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমানসহ বিএনপির স্থানীয় নেতাকর্মী ও উপকারভোগীরা।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান ছনি। পরে উপস্থিত কৃষকদের মধ্যে প্রণোদনার বীজ ও সার বিতরণ করা হয়।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102